দৌলতদিয়ার যৌনকর্মীরা পেলেন ডিআইজি হাবিবুর রহমানের ফ্রি চিকিৎসা সেবা-
- Update Time : ১০:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের বৃহৎ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার যৌনপল্লীর পিছিয়ে পড়া বাসিন্দাদের বিনা খরচে দিনব্যাপী মেডিকেল সেবা দিয়েছে উত্তরণ ফাউন্ডেশন। এ সময় চিকিৎসা গ্রহনকারীদের বিনামূল্যে ওষুধও দেয়া হয়।
রোবাবর সকালে ঢাকা রেঞ্চের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়া মুক্তি মহিলা মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প শুরু হয়।
এতে উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক এম এম মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ঢাকা কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (গাইনী এন্ড অবস) ডাঃ আনহারুর রহমান ও নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (গাইনী এন্ড অবস) ডাঃ জেবুন নেছা খুশি সহ আরও দুই জন মেডিকেল অফিসার।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































