কণ্ঠ শিল্পী হিসেবে সম্মাননা পেলেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৯:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ৫১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ২০১৭ ও ২০১৮ এর ১০ জন গুনি শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
২০১৭ -এ কণ্ঠ সংঙ্গীতে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, নাট্যকলায় এ্যাডঃ সফিকুল আজম মামুন, লোক সংস্কৃতিতে আলাউদ্দিন শেখ, যন্ত্রশিল্পে সুব্রত চক্রবর্তী, যাত্রা শিল্পে মক্কেল আলী মন্ডল এবং ২০১৮ এ কন্ঠ শিল্পে শাহিনুর বেগম পপি, নাট্যকলায় অধীর কুমার কুন্ডু, চারুকলায় কাটূনিস এমএ কুদ্দুস, যাত্রা শিল্পে স্বর্গীয় স্বপন কুমার বিশ্বাস (মরোনোত্তর), সৃজনশীল সংগঠক মনিরুল হক’কে সম্মাননা প্রদান করা হয়।
শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।
এতে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাধারন সম্পাদক অসীম কুমার পাল, কালচারাল অফিসার প্রার্থ প্রতিম দাস প্রমূখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































