রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু –
- Update Time : ১০:৪০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়েছে। এ নির্বাচনে রাজবাড়ী সদরে ইভিএম ও গোয়ালন্দে ব্যালট পেপারে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ইভিএমে ভোট কিছুটা ধীর গতিতে হলেও ভোট দিতে কোন সমস্যা হচ্ছে না ভোটারদের।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানিয়েছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকা পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। সকালে থেকেই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
দুই পৌর সভায় ৭ জন মেয়র, ২৩ জন সংরক্ষিত ও ৮১ জন সাধারন কাউন্সিলর সহ মোট ১১১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
রাজবাড়ী পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী (নৗকা), বিএনপি মনোনীত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক কেএ রাজ্জাক মেরিন (লাঙ্গন) ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন তিতু (নারিকেল গাছ)সহ ৪ জন মেয়র পদে, ১২ সংরক্ষিত কাউন্সিলর ও ৪৯ জন সাধারন কাউন্সিলর মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ৪৫ হাজার ২০জন এবং ভোট কেন্দ্র ১৮টি এবং
গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নজরুল (জগ), আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল (নৌকা) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হেলাল মাহমুদ (লাঙ্গন) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও সাধারন কাউন্সিলর পদে ৩২ জন সহ মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৫৪৮জন এবং ভোট কেন্দ্র সংখ্যা ৯ টি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































