রাত পার হলেই রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভায় ভোট গ্রহণ, সকল প্রস্তুতি সম্পন্ন –
- Update Time : ১০:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ৪৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাত পার হলেই চতুর্থ দফা পৌরসভা নির্বাচনে রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে রাজবাড়ী পৌরসভায় ভোট গ্রহন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ও গোয়ালন্দ পৌরসভায় ভোট গ্রহন হবে ব্যালটের মাধ্যমে।
ইতোমধ্যে উভয় পৌরসভায় ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এবং পৌরসভার বিভিন্ন কেন্দ্রে মগ ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গোয়ালন্দে প্রতিটি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম দেয়া হচ্ছে।
এদিকে মধ্যরাত থেকে বন্ধ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারনা। এখন পর্যন্ত পৌরসভায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-মামলার পাল্টা অভিযোগ ছাড়া, তেমন কোন গুরুতর অভিযোগ পাওয়া যায়নি।
অপরদিকে, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সচেষ্ট রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রাজবাড়ী পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী (নৗকা), বিএনপি মনোনীত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক কেএ রাজ্জাক মেরিন (লাঙ্গন) ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন তিতু (নারিকেল গাছ)সহ ৪ জন মেয়র পদে, ১২ সংরক্ষিত কাউন্সিলর ও ৪৯ জন সাধারন কাউন্সিলর মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ৪৫ হাজার ২০জন এবং ভোট কেন্দ্র ১৮টি এবং গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নজরুল (জগ), আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল (নৌকা) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হেলাল মাহমুদ (লাঙ্গন) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও সাধারন কাউন্সিলর পদে ৩২ জন সহ মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৫৪৮জন এবং ভোট কেন্দ্র সংখ্যা ৯ টি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































