দৌলতদিয়ায় লঞ্চ-তেলের জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলো দেড় শতাধিক লঞ্চ যাত্রী –
- Update Time : ০৬:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ৫৭ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দের দৌলতদিয়ায় শনিবার একটি যাত্রীবাহী লঞ্চ ও তেলবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বেলা ১২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝ পদ্মায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চের প্রায় দেড় শতাধিক যাত্রীর সবাই নিরাপদে উদ্ধার হয়েছে।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়া লঞ্চ ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা এমভি ফ্লাইংবার্ড-২ দৌলতদিয়া ঘাটের উদ্যেশ্যে ছেড়ে আসার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জের বাঘাবাড়ীগামী ওয়েল ট্যাংকি সাংহাই ৪ এর সাথে ধাক্কা লাগে। এ সময় লঞ্চের উপরে থাকা যাত্রীদের মধ্যে ৭/৮ জন নদীতে ছিটকে পড়ে। আতঙ্কে নদীতে ঝাপ দেয় আরো ৮/১০ জন যাত্রী। তবে ওয়েল ট্যাংকারে থাকা কর্মীরা এবং নদীতে মাছ ধরা ট্রলার ও অপর একটি লঞ্চ এসে সবাইকে উদ্ধার করে। দুর্ঘটনায় লঞ্চের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়।
লঞ্চে থাকা যাত্রী সৈনিক মো. হারুন অর রশিদ (২৫), তারা মিয়া (৪০)সহ কয়েকজন বলেন, দ্রুতগতিতে আসা ওয়েল ট্যাংকার সাংহাই-৪ এর সামনে দিয়ে দ্রুতগতিতে লঞ্চটি বের হতে গেলে ওয়েল ট্যাংকার সাংহাই-৪ সাথে লঞ্চের মাঝামাঝিতে ধাক্কা লাগে। এ সময় আমরা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যাই।
লঞ্চের মাষ্টার শহীদ শিকদার বলেন, আমি পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে নদীর প্রায় মাঝামাঝিতে চলে আসি। এ সময় দেখতে পাই দুইটি ওয়েল ট্যাংকার পাল্লা দিয়ে আসছে। আমি লঞ্চ দ্রুত লঞ্চটিকে পিছন দিকে ঘোরানোর চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। ট্যাংকারটি আমার লঞ্চের মাঝামাঝি এসে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী ভয়ে লঞ্চ থেকে নদীতে ঝাপ দেয় । লঞ্চটির সামান্য ক্ষতি হলেও যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
বিআইডাব্লিউটিএ’র স্থানীয় ট্রাফিক ইন্সপেক্টর আফতাব উদ্দিন বলেন, দ্রুত গতিতে পাল্লা দিয়ে দুটি ওয়েল ট্যাংকার চলার কারনে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি লঞ্চের চালকদেরকে আরো সতর্কতার সাথে সবদিক খেয়াল রেখে লঞ্চ চালানোর ব্যাপারে পরামর্শ দেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































