দৌলতদিয়ায় এক বাঘাইড়ের দাম ৪১ হাজার –
- Update Time : ০৩:২৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ৭৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের পদ্মা নদীত ধরা পড়েছে ৩৪ কেজি ২শ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।
শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা একটু লাভের আশায় ঘাটের দেলোয়ার সরদারের আড়ৎ থেকে ১২শ টাকা কেজি দরে ৪১ হাজার টাকায় ওই বাঘাইড় মাছটি কিনে নেন।
এরআগে ভোর রাতে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের পদ্মা নদীতে সাদ্দাম সরদার নামের এক জেলের জালে এ বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। এখন নদীতে পানি কমতে থাকায় প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে বলে ধারনা সবার।
মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা জানান, সকালে দোলোয়ার সরদারের আড়ৎ থেকে ডাকের মাধ্যমে ১২শ টাকা কেজি দরে ৩৪ কেজি ২শ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ৪১ হাজার টাকায় কিনে নেন। এখন ফোনের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের বড় বড় শিল্পপতির সাথে যোগাযোগ করছেন মাছটি বিক্রি করতে। এখন প্রায়ই নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে। আর দুপুরের মধ্যে মাছটি বিক্রি হয়ে যাবে বলে ধারনা করছেন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































