জনগণ যাকে চাইবে তিনিই নির্বাচিত হবেন – গোয়ালন্দে এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৯:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ৭৪ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন গোয়ালন্দ পৌরসভা নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোট কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে। সুস্থ্য নির্বাচনের স্বার্থে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। আমরা চাই আগামী ১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভায় একটি গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।
সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এসব কথা বলেন।
সুষ্ঠু নির্বচনের স্বার্থে প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি গ্রহন করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, জনগণ যাকে চাইবে তিনিই নির্বাচিত হবেন। তিনি আরো বলেন, এলাকায় সড়কসহ যে সকল উন্নয়ন কাজ হচ্ছে তার মান ঠিক রেখে দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিতে হবে। যাতে জনগণের দূর্ভোগ কম হয়।
গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসকাবের সভাপতি আজু শিকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































