বালিয়াকান্দিতে শীতার্তদের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ –
- Update Time : ০৮:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ৩৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থ শীতার্তদের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শুকনা খাবার ও কম্বল বিতরণ করেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। এসময় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ বারেক বিশ্বাস, নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াজেদ আলী মোল্যা, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য খায়রুল ইসলাম, ইউপি সদস্য বিল্লাল হোসেন প্রমুখ বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদসহ ইউপি সদস্য, আওয়ামীলীগের নেতাকর্মী ও এলাকার নারী-পুরুষ। এর আগে জেলা প্রশাসক দিলসাদ বেগম ও অতিথিরা গড়াই ও চত্রা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নারুয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, নদী ভাঙ্গন ঘুরে দেখেছি। এ এলাকার মানুষ ভাঙ্গনের শিকার হয়ে খুবই কষ্টে আছে। যাতে কষ্ট লাঘব হয় তার জন্য চেষ্টা করব। আজ এলাকার মানুষের জন্য সামান্য কিছু সহায়তা দিতে পেরেছি। আগামীতে এ এলাকার মানুষের আজকের ভালবাসার কথা মনে থাকবে। এসময় ৭০টি কম্বল ও ৫০জনের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































