ব্রেকিং নিউজঃ
৭ ফেব্রুয়ারী রাজবাড়ী হাসপাতালে করোনা টিকা প্রদান কার্যক্রামের উদ্বোধন –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৭ ফ্রেব্রুয়ারী থেকে রাজবাড়ীতে করোনার টিকা প্রদান করা হবে। এখন চলছে নিবন্ধনের কাজ। প্রথম দিকে বাধ্যবাধকতা থাকলেও এখন যে কেউ নিবন্ধন করতে পারবেন।
ইতোমধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা নিবন্ধন করেছেন। তবে এখন পর্যন্ত জেলা ভিত্তিক নিবন্ধনের তথ্য পাওয়া যাচ্ছে না।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, ইতোমধ্যে করোনার টিকা প্রদানকারী স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারী রাজবাড়ী সদর হাসপাতালে করোনার টিকা প্রদান কার্যক্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
Tag :
করোনা টিকা
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































