ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ও ক্রেস্ট পেলেন বালিয়াকান্দির নাছিমা বেগম –
- Update Time : ০৩:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ৪২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
“তোমরাই বাংলাদেশের বাতিঘর” আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর-২০১৯) এবং বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর-২০১৯) উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের ( সফল নারী) সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ২৮ জানুয়ারী ঢাকা সেগুনবাগিচা জাতীয় নাট্যশালা (মূল মিলনায়তন) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের (সফল নারী) সংবর্ধনা প্রদান করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সেচ্ছাসেবী সংগঠন সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার সম্পাদিকা নাছিমা বেগমকে শ্রেষ্ঠ জয়িতার ক্রেস্ট, সনদ প্রদান করা হয়।
ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা,এমপি। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার। এছাড়াও ঢাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ও যুগ্ন সচিব খান মোঃ নুরুল আমিন, ঢাকা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জহুরা উপস্থিত ছিলেন। ঢাকা বিভাগের জয়িতাদের ক্রেস্ট, চেক ও সম্মাননা সনদ বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































