বালিয়াকান্দিতে কিশোর ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা –
- Update Time : ০৯:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী বালিয়াকান্দিতে নিখোঁজের ৪দিন পর ওমর আলী (১৪) নামে এক কিশোর কাচামাল ব্যবসায়ীর লাশ ঘাস ক্ষেত থেকে সোমবার সন্ধ্যায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই অজ্ঞাতনামা আসামী করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের কাচামাল ব্যবসায়ী আহেদ আলী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত শুক্রবার রাত ১০টার দিকে ঢোলজানি বাজারের স-মিলের নিকট চায়ের দোকানে ওমর আলীকে দেখাযায়। রাতে বাড়ী না ফেরায় তাকে খোঁজাখুজি করতে থাকে পরিবারের সদস্যরা। তাকে না পেয়ে রবিবার বালিয়াকান্দি থানায় নিখোঁজ জিডি করেন নিহতের বাবা আহেদ আলী। সোমবার বিকালে ঢোলজানি গ্রামের একটি ঘাস ক্ষেতে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। মাথায় আঘাতের চিহৃ, গলাকাটা, হাতেসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।
খবর পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান, থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামানসহ পুলিশ ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মঙ্গলবার ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরন করে। তার লাশ দাফন করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন। আশা করছি দ্রুতই আসামী গ্রেফতার করাসহ ক্লু উদ্ধার করতে সক্ষম হবো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































