পাংশা পৌর নির্বাচন : নৌকার টিকেট পেলেন সাবেক মেয়র ওয়াজেদ আলী মাষ্টার –
- Update Time : ০৬:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
২০২১ সালের ৩১ জানুয়ারী রাজবাড়ী পৌরসভার নির্বাচন। গত শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় পাংশা পৌরসভার মেয়র প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। প্রার্থী হিসেবে ঘোষনা দেয়া হয়েছে, জেলার পাংশা পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টারকে। ওয়াজেদ আলী মাষ্টার জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ-এর ভাই।
এর আগে দলীয় মনোনয়ন চেয়েছেন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ ও সাবেক সিভিল সার্জন ডা.এ এফ এম শফিউদ্দিন পাতা, বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টার, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি দিপক কুমার কুন্ডু, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ ওদুদ সরদার, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ফজলুল হক ফরহাদ ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী পাংশা পৌরসভার নির্বাচনের আগামী ৩১ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ৩ জানুয়ারী ২০২১ মনোনয়নপত্র বাছাই। ১০ জানুয়ারী মনোনয়পত্র প্রত্যাহার এবং আগামী ৩১ জানুয়ারী ভোট গ্রহণ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































