পদ্মা ও যমুনার মোহনায় ধরা পড়ছে বড় বড় মাছ : দুই কাতলের দাম ৬৩ হাজার –
- Update Time : ০৮:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক দুই জন জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুইটি কাতল মাছ এবং মাছ দুটি বিক্রি হয়েছে ৬২ হাজার ৯শ টাকা।
বুধবাব দুপুরে মাছ দুটি ঢাকার দুই ব্যবসায়ীর কাছে বিক্রি করেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট ও মো. চান্দু মোল্লা। এরআগে সকালে ঘাটের আড়ত থেকে মাছ দুটি একটু লাভের আশায় কিনে নেন দুই ব্যবসায়ী।
মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট ও মো. চান্দু মোল্লা জানান, ভোরে কৃষ্ন হলদারের জালে ১৮ কেজি ৭শ গ্রাম ও বেলা ১১ টার দিকে বিকাশ হলদারের জালে ২০ কেজি ৫শ গ্রাম ওজনের কাতল মাছ দুটি ধরা পড়ে। আড়ত থেকে সকালে মো. চান্দু মোল্লা ২৬ হাজার টাকায় কিনে ২৮ হাজার টাকায় ও মো. শাজাহান মিয়া সম্রাট ৩০ হাজার ৭৫০ টাকায় কিনে ঢাকার ব্যবসায়ীর কাছে ৩৪ হাজার ৮৫০ টাকায় মাছ দুটি বিক্রি করেন। এ সময় মাছ দুটি দেখতে ভির করেন স্থানীয়রা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































