বালিয়াকান্দির যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা সোনা মিয়ার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন –
- Update Time : ০৯:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ৪৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও বিডিআরের সাবেক সুবেদার মেজর সোনা মিয়া (৭৮) বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)।
মৃত্যুকালে ২ স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
শুক্রবার বিকাল ৩টায় গোহাইলবাড়ী ঈদগাহ ময়দানে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান। পরে গার্ড অব অনার প্রদান করা হয়। বিডিআর সদস্য ( বর্তমান বিজিবি) সুবেদার মেজর হওয়ায় বিজিবির নিয়ম অনুযায়ী বিজিবি সুবেদার মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে হাবিলদার নুর মোহাম্মদ, নায়েক মিজানুর রহমানসহ সর্ম্মাণ প্রর্দশন করাসহ নামাজে জানাযা শেষে তেঁতুলিয়া কবরস্থানে দাফন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































