রাজবাড়ী পৌর নির্বাচনে আঃলীগের মেয়র প্রার্থীদের আবেদন সংগ্রহ শুরু –
- Update Time : ০২:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা :
রাজবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় মেয়র প্রার্থীদের দলীয় মনোনয়নের আবেদন গ্রহণ কর্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত এ আবেদন রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে জমা দেবার জন্য অনুরোধ করা হয়েছে।
জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ উজীর আলী শেখ ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি কর্তৃক প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কর্তৃক গত ২৮ নভেম্বর পাঠানো নির্দেশনা অনুযায়ী রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কর্তৃক ১ ডিসেম্বরের পত্রের আলোকে রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে যে সকল প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেতে আগ্রাহী তাদেরকে আজ (২ ডিসেম্বর) বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে জমা দেবার জন্য অনুরোধ করা হয়েছে।
আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত রাজনৈতিক পরিচয়সহ, ২ কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (নির্বাচনী আইন মোতাবেক প্রয়োজনীয় তথ্য প্রার্থীদের নামের সাথে প্রেরণ করতে হবে)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































