রাজবাড়ীতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ –
- Update Time : ০৯:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা :
রাজবাড়ীতে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরুদ্ধে সাবেক রাজবাড়ী জেলা ছাত্রলীগ ও যুবলীগ এবং মহানবী (সাঃ) এর অবমানাকারী ও বঙ্গবন্ধুর ভাষ্কর্যের বিরোধিতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী শাখার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সাবেক রাজবাড়ী জেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী এবং জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী শাখার যৌথ আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পড়ে শহরে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন, সাবেক রাজবাড়ী জেলা ছাত্রলীগ নেতা এসএম মনিরুল ইসলাম (মঈন), সাবেক জেলা ছাত্রলীগ নেতা শিহাব আহমেদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান ( সেলিম), ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানা কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক আলামিন মোস্তফা, যুবনেতা আনিসুর রহমান মৃধা ( আনিস), জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী শাখার সভাপতি আল আমিন বিশ^াস নয়ন, সাধারন সম্পাদক কৌশিক বিশ^াস প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































