রাজবাড়ীর আলীপুরে ডিবি’র অভিযান, গাঁজাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার –
- Update Time : ০৬:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর থেকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি) অভিযান চালিয়ে ৩ শত গ্রাম গাঁজাসহ ৯টি মামলার আসামি জাহাঙ্গীর সরদার (৪৮) কে গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের মোঃ হামিদ সরদারের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, রাজবাড়ীর পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় তার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ নাজমুল আলম এবং সঙ্গীয় এএসআই মোঃ সামাদ মোল্লা ও অন্যান্য পুলিশ সদস্যরা গত শুক্রবার রাতে বিশেষ অভিযানে বের হন। তারা রাজবাড়ী সদর থানাধীন আলীপুর গ্রামের হালদার পাড়ার মোড়ে জনৈক হাকিম মুন্সীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর সরদারকে গ্রেপ্তার করে। সেই সাথে ৩ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গ্রেপ্তার আসামী জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ আরো ৯টি মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































