গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচন : আ:লীগ প্রার্থীর পক্ষে কর্মী সভা –
- Update Time : ০৫:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সভাপতি মোঃ মোস্তফা মুন্সির নৌকা প্রতিকের সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মোস্তফা মুন্সির প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিল্পব ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, ক্রিড়া বিষয়ক সম্পাদক অরূপ দত্ত হলি, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা আ’লীগের সদস্য নির্মল চক্রবর্তী, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা মুন্সি, সহসভাপতি গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারন সম্পাদক আবির হোসেন রিদয় প্রমুখ।
কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী ইরাদত আলী বলেন, নৌকা হলো আমাদের স্বাধীনতা ও আওয়ামীলীগের জাতীয় প্রতীক। এই প্রতীক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতীক। এই প্রতীককে জেতাতে আমরা প্রার্থী মোস্তফা মুন্সির পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য গোয়ালন্দ উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































