বালিয়াকান্দিতে মাস্ক বিহীন অবস্থায় চলাফেরা করায় ১০ জনকে জরিমানা ও মাস্ক বিতরণ –
- Update Time : ১০:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ৪৯ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা :
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে মাস্ক বিহীন ভাবে চলাফেরা করায় মোবাইল কোর্টে ১০ জনকে জরিমানা করেছে। এসময় মাস্ক বিতরণ করাসহ সচেতনতা সৃষ্টি করা হয়।
রবিবার বিকালে বালিয়াকান্দি বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগমপূর্ণ স্থানে মাস্কবিহীন অবস্থায় চলাফেরার দায়ে ১০জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(২) ধারায় ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রায় ১৫০টি মাস্ক বিতরণ করা হয় এবং বিভিন্ন অটোরিকশাতে মাস্ক পরিধান বিষয়ে সতর্কীকরণ স্টিকার লাগিয়ে দেয়া হয়।
এছাড়া হাটের দিন হওয়ায় ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার সময় মাস্ক পরিধানের বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয় ও মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করতে অনুরোধ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































