রাজবাড়ী সদর উপজেলায় দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন –
- Update Time : ০৯:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ৬৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা :
“পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের আয়োজন ও রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিন ব্যাপী এ বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দুই দিন ব্যাপী মেলায় বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট নিয়ে সদর উপজেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নের্তৃত্বে শিক্ষার্থীরা মেলায় অংশ নেয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদ্দুৎ কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারমান রাকিবুল হাসান পিয়াল, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহনাব, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, উদয়পুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন, আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান।
এ সময় উপজেলার ১৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে ১টি করে টিফিন বক্স, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং ক্ষুদ্র কুটির শিল্প প্রশিক্ষণ নেয়া ৫ জন নারী প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলায় অংশ নেয়া শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট পরিদর্শন করেন।
আগামীকাল পুরস্কার বিতরণের মাধমে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনি অনুষ্ঠিত হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































