একাত্ম’৯৪ -এর উদ্যোগে রাজবাড়ীতে মাস্ক, শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ –
- Update Time : ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ৯৭ Time View
রাজবাড়ী বার্তা :
এসএসসি ১৯৯৪ সালের রাজবাড়ীর শিক্ষার্থীদের সংগঠন “একাত্ম’৯৪” -এর উদ্যোগে হত দরিদ্রদের মাঝে মাস্ক, শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টার দিকে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফকির আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর সাবেক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, কালুখালী উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, সাংবাদিক রিমন রহমানসহ অন্যান্যরা। একাত্ম’৯৪ বন্ধুদের মধ্যে বক্তৃতা করেন, সৈয়দ মাহমুদ তাসমিন সালেহিন পাপুন।
উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর হোসেন, শাহজালাল মিয়া, রঞ্জন কুমার সাহা, রশিদ আল মারুফ, সেলিম আহম্মেদ, নেহাল আহম্মেদ, রুমা নাসরিন, আব্দুর রাজ্জাক, জেরিন সুলতানা মিনু, ফরিদা ইয়াসমিন সুমি, সেলিনা শাপলা,সেন্টু খান, দিপ্তি, মিঠু, দুলুসহ অন্যান্যরা।
পরে আগত অর্ধশত হত দরিদ্রের হাতে সামাজিক দুরত্ব মেনে চাঁদর, চাল, ডাল, সাবান, ভ্যাজলিন ও মাস্ক তুলে দেয়া হয়।
উল্লেখ্য, “একাত্ন’৯৪”-এ কার্যক্রম বাস্তবায়ন করতে রাজবাড়ীর বন্ধুদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় কর্মরত বন্ধু এনামুল হক মিঠু, খোকন, লিমন, মিতা, শিমুল, সীমানা ও তাপসসহ বেশ কয়েকজন আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আয়োজকদের আশা আগামীতে আরো বড় পরিসরে নতুন নতুন কর্মসূচী বাস্তবায়ন করবেন তারা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































