দেশ সেরা শিক্ষক বালিয়াকান্দির শহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান –
- Update Time : ০৯:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম “জাতীয় শিক্ষা পদক-২০১৯” এ দেশের সেরা শিক্ষক হিসেবে নির্বাচিত হন। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা শিক্ষক পরিবারের ব্যানারে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হকসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা। পরে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে সাংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা জানান, শোক দিবসের নির্দেশনা অনুযায়ী পালন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানটি পুর্ব নির্বাধিত হওয়ার কারণে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































