স্বাস্থ্যবিধি না মানা এবং বেশি দামে আলু বিক্রির দায়ে রাজবাড়ীতে ৮ জনের জরিমানা –
- Update Time : ০৩:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ৫৬ Time View
ইমরান হোসেন মনিম, আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা :
মাস্ক না পরে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় এবং অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৮ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরের কাপড় বাজার মোড় ও সবজি বাজারে নির্বার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পারিচালনা করা হয়। সে সময় মাস্ক না পরে স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে ৭ জন ব্যাক্তি এবং বেশি দামে আলু বিক্রি করায় একজন সবজি বিক্রেতার কাছ থেকে ৫ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলার আনসার সদস্যরা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জনগনকে সচেতন করতে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































