যুবলীগের নির্বাহি সদস্য হলেন রাজবাড়ীর ব্যারিস্টার চৌধুরী মৌসুমী কবিতা –
- Update Time : ০৯:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে নির্বাহি সদস্য পদে নির্বাচিত হয়েছেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শহরের কৃতি সন্তান ব্যারিস্টার চৌধুরী মৌসুমী কবিতা।
আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে আইন সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা করেন। সম্মেলনের প্রায় এক বছর পর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
এর আগে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।
ব্যারিস্টার চৌধুরী মৌসুমী কবিতা রাজবাড়ী বার্তাকে দেয়া এক প্রতিক্রিয়ায় সকলের দোয়া কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































