রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত –
- Update Time : ০৭:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ৬৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় অাবেদনের মাধ্যমে পরবর্তীতে পদ চুরান্ত করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
বুধবার বিকালে ১নং বেড়াডাঙ্গা পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পৌর ছাত্র লীগের সভাপতি অারফানুল হক অন্তরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর ৪নং ওয়ার্ড অাওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিল, রাজবাড়ী পৌর অাওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা গোলাম মহিউদ্দিন মিঠু, যুবলীগ নেতা আবু মোঃ হাসান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সাংগঠনিক সম্পাদক মোকছেদুল অালম মিথুন প্রমূখ।
অালোচনা সভা শেষে পৌর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সকল পদ বিল্লুপ্ত ঘোষনা করেন
পৌর ছাত্র লীগের সভাপতি অারফানুল হক অন্তর। সম্মেলন সঞ্চালনা করেন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াদ রায়হান ইফতি।
এ সময় সভাপতি পদে ১ জন ও সাধারন সম্পাদক পদে ৩ জনসহ মোট ৪ জন প্রার্থী হবার প্রত্যাশা ব্যক্ত করেন। ফলে অাগামী তিন দিনের মধ্যে ৪ জনসহ নতুন প্রার্থীদের পৌর ছাত্রলীগের সম্পাদক বরাবর অাবেদনের জন্য বলা হয় এবং পরবর্তীতে অাবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে কমিটি দেয়া হবে বলে জানান নেতারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































