বালিয়াকান্দিতে ১০ কেজি গাঁজা ও ২৪০ বোতল ফেনসিডিল মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৬:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ৫৯ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা, ২৪০ বোতল ফেনসিডিল ও নগদ ২০ হাজার ৬ শত ৮৫ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম, আলেক শেখ (৪০)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের মজিবর শেখের ছেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএমের নির্দেশে মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই ফায়জুর খান, এস,আই জাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী আলেক শেখের বাড়ীতে অভিযান পরিচালনা করি। অভিযানে তার বসতবাড়ীতে লুকিয়ে রাখা অবস্থায় ১০ কেজি গাঁজা, ২৪০ বোতল ফেনসিডিল ও নগদ ২০ হাজার ৬ শত ৮৫ টাকা উদ্ধার করা হয়। সেই সাথে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, ঢাকা রেঞ্জের ডিআই হাবিবুর রহমান ও রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএমের নির্দেশনায় বালিয়াকান্দি উপজেলাকে মাদকমুক্ত করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































