কালুখালীর সাব-রেজিষ্ট্রি অফিসে ইউএনও’র অভিযান, ৮ জন আটক –
- Update Time : ০২:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ৮০ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা :
জমি দলিলে সরকার নির্ধারিত ফি থেকে অতিরিক্ত অর্থ আদায় ও দলিল লেখকদের লাইসেন্স না থাকায় রাজবাড়ী কালুখালীর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখার সাথে সংশ্লিষ্ট ৮ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
সোমবার বেলা ১১ টার উপজেলা ট্রাস্কফোর্সের অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, থানার ওসি মাসুদুর রহমান, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা প্রমুখ।
কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করে দলিল লেখার সাথে সম্পৃক্তে ৮ জনকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে যাচাই-বাছাই চলছে।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কালুখালী সাব-রেজিষ্ট্রি অফিসে কে দলিল লেখক, কে দালাল কিছুই বোঝার উপায় নাই। বেশ কিছু দিন ধরে অভিযোগ পাচ্ছেন, জমি ক্রেতা-বিক্রেতাদের থেকে সরকার নির্ধারিত ফি’র থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন দলিল লেখকরা এবং নানা কারণে হয়রানি স্বীকার হচ্ছে সাধারন মানুষ। যে কারণে উপজেলা ট্রাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী আজ সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় জমি দলিলে সরকার নির্ধারিত ফি’র থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ এবং অভিযান চলাকালীন সময়ে দলিল লেখার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের কাছে লাইসেন্স না পাওয়ায় ৮ জনকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছেন। আটককৃতদের অনেকেই বলেছেন তাদের লাইসেন্স আছে, ফলে যাচাই-বাছাই চলছে। যারা লাইসেন্স দেখাতে পারবে না এবং অতিরিক্ত ফি নেবার সাথে যাদের সম্পৃক্ততার প্রমান মিলবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































