যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার –
- Update Time : ০৯:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডেস্ক :
রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুড়িপাড়া গ্রামে এক যুবকের ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। ওই যুবকের নাম, বিজয় কুমার (২০)। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুড়ীপাড়া গ্রামের সুকুমার কুমারের ছেলে।
বৃহস্পতিবার সকালে বাড়ীর অদুরে গলায় ফাঁস নেওয়া অবস্থায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পারিবারিক ও থানা সুত্রেজানাগেছে, বিজয় একটি মেয়েকে ভালোবাসতো। সেই মেয়েটির বিয়ে হওয়ার পর থেকেই এলোমেলো ভাবে চলাফেরা করতো। বুধবার রাতে যে কোন সময় বাড়ীর অদুরে গাছের ডালের সাথে গলায় ফাঁস নিয়ে সে আতœহত্যা করে। বাড়ীর লোকজন সকালে দেখে পুলিশকে খবর দেয়। থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বালিয়াকান্দি থানার এস,আই জাহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































