দিনভর ভারি বর্ষণে রাজবাড়ী বাজারে জলাবদ্ধতা –
- Update Time : ১০:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ৮১ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
গতকাল বৃহস্পতিবার থেকে বৈরি আবহাওয়ায় এবং দিনভর ভারি বর্ষনের ফলে রাস্তাঘাট ও বিভিন্ন বাজারঘাটে জলাবদ্ধতা তৈরী হয়েছে। এতে জনসাধারনের চলাচলে সমস্যা তৈরী হয়েছে। অতি বর্ষনে প্রয়োজন থাকা সত্ত্বেও সাধারন মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না।
গতকাল আবহাওয়ার বৈরি ভাব কিছুটা কম থাকলেও আজ শুক্রবার সকাল থেকেই ভারি বর্ষন অব্যাহত রয়েছে। রাজবাড়ীর বড় বাজারে ভারি এ বৃষ্টির কারনে কোথাও কোথাও হাটু সমান পানি জমেছে। জনসাধারন ও ক্রেতারা প্রয়োজন থাকলেও বাজারে যেতে পারছেন না।
চাল বাজার, মাছ,সবজি, গুড় ,ফল বাজার,১ নং রেলে গেট ও কাপর বাজার এলাকায় এ বৃষ্টির কারনে জলাবদ্ধতা তৈরী হয়েছে। খেটে খাওয়া সাধারন মানুষ এই বৃষ্টির কারনে সমস্যয়ি রয়েছেন বেশি। মাঠে কাজ করা কৃষক, রিক্সা চাল ও ইজিবাইক চালকেরা পরেছেন সমস্যায়। কিছু কিছু রিক্সা ও ইজিবাইক চালক তারা রাস্তায় নামলেও যাত্রী না থাকায় বৃষ্টিতে ভিজে বিপাকে পরেছেন।
টানা বৃষ্টিতে নতুন আবাদ করা বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দেওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































