একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্ভোধন করলেন রাজবাড়ীর এমপি কেরামত আলী-
- Update Time : ০৪:৩৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নব-নির্মিত তিনতলা ভবনের উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলা স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নব-নির্মিত ভবনের উদ্ভোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক সংরক্ষিত আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার ইকবাল হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ সামছুদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, গোয়ালন্দ ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, ঠিকাদার রনজিৎ কুমার সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।
জানাগেছে, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতলা নতুন একটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮০ লক্ষ ৭৫ হাজার টাকায় মেসার্স রনজিৎ কুমার সরকার নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পূর্ণ করবে। এদিকে প্রায় ৭৬ লক্ষ টাকা ব্যায়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বিদ্যালয়টির নব-নির্মিত চারতলা ভীত বিশিষ্ট তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































