জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন রাজবাড়ীর তুলি –
- Update Time : ১১:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন, রাজবাড়ীর কৃতি সন্তান মোছাঃ আজরা জেবিন তুলি। তাকে রাজবাড়ীর আওয়ামী পরিবারের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। তুলি মানবতার কল্যান ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি এবং রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর ফুড অফিস এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃধা ওয়াজেদ আলীর একমাত্র কন্যা।
জানাগেছে, গত রবিবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে পরামর্শক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সুরাইয়া আক্তার, সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার, প্রচার ও প্রচারনা সম্পাদক মোছাঃ আজরা জেবিন তুলিকে নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ঠ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছেন।
এদিকে জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করায় মোছাঃ আজরা জেবিন তুলি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সুরাইয়া আক্তার ও সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
তিনি আরো বলেন, নবনির্বাচিত এ কমিটির সদস্যরা আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ধানমন্ডি-৩২ নম্বরের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন কর্মসূচী পালন করবেন। একই দিনে শপথ গ্রহণও করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































