শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলায় মতবিনিময় সভা –
- Update Time : ০৫:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন শারদীয় দূর্গাপূজা যথাযথ ভাবে উদ্যাপনের লক্ষে আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি অরুণ কুমার সরকার ও সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখা, সদর উপজেলা কমিটির, ১৪টি ইউনিয়ন, পৌরসভা কমিটি সদস্যরা এবং ৯৭ টি মন্দির কমিটির সভাপতিরা অংশ গ্রহণ করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































