সভাপতি জনি, সম্পাদক মেহেদী, সুলতানপুর ইউপি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা –
- Update Time : ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাঠ পর্যায়ের কার্যক্রমকে গতিশীল করতে আগামী এক বছরের জন্য রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
এতে আব্দুল্লা আল নোমান জনিকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারন সম্পাদক করে মোট ৭ জনের নাম উল্লেখ্য করে নতুন কমিটি দেয়া হয়।
শনিবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী সদর উপজেলা শাখার প্যাডে উপজেলা ছাত্রলীগ সভাপতি সামছুল সালেহীন অপু ও সাধারন সম্পাদক শেখ মোঃ রুহুল আমিন স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানাগেছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সরদার নুরুজ্জামান, আশিক মোল্লা, যুগ্ম-সম্পাদক রিসাদ শেখ ও নাফিজ রায়হান রাতুল।
রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি সামছুল সালেহীন অপু জানান, ১ অক্টোবর কাউন্সিলের মাধ্যমে সুলতানপুর ইউনিয়ন ছাত্রলীগ কমিটি বিল্লুপ্ত করা হয় এবং আজ সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৭ জনের নাম উল্লেখ করে নতুন কমিটি দেয়া হয়েছে। এই কমিটি দ্রুত সময়ের মধ্যে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি দেবে । যা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































