ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে সাড়ে ৪ শত গ্রাম গাঁজাসহ রাজাপুরের তুফা মুন্সি গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৬:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৪ শত গ্রাম গাঁজাসহ মোঃ তুফা মুন্সি (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
তুফা বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত সাদেক মুন্সির ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, র্যাব ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামে অভিযান চালিয়ে মোঃ তুফা মুন্সিকে গ্রেপ্তার করে।
সেই সাথে তার কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি সীমকার্ডসহ ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
Tag :
গাঁজা
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































