পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কালুখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা –
- Update Time : ০৬:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সভা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালুখালী উপজেলা মালিয়াট রাধা মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে আজ রবিবার দুপুরে উপজেলা শাখার সভাপতি রনজয় বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ চক্রবর্তী কান্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, জেলা কমিটির সহ-সভাপতি তনয় চক্রবর্তী (শম্ভু) জেলা সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, জেলা কার্যকরী পরিষদের সদস্য রাম প্রসাদ সাহা, রাজবাড়ী সদর উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস,জেলা কমিটির সদস্য শ্রী মানিক দাস, কালুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যাদব দত্ত প্রমূখ।
প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, করোনা সংক্রমণের কথা চিন্তা করে স্বাস্থ্য বিধি মেনে শতভাগ নিশ্চিত সহ ১৫ টি নিদ্দের্শনা মেনে চলার পরামর্শ দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































