রাজবাড়ীতে বাংলাদেশ ইলেক্ট্রিশিয়ান ফেডারেশনের মত বিনিময় সভা ও বৃক্ষ রোপন –
- Update Time : ০৬:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“ইলেক্ট্রিশিয়ান ভাই ভাই-একসাথে থাকতে চাই ’’ -এ স্লোগানে রাজবাড়ীতে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের মত বিনিময় সভা ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার দুপুরে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী চড় বাগমাড়া এলাকায় এ মত বিনিময় সভা ও বৃক্ষ রোপন করা হয়।
বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সিনিয়র সভাপতি এনামুল হক খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান এস এম আরিফুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো বক্তৃতা করেন কেন্দ্রিয় কমিটির যুগ্ন-সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সহ সভাপতি মমতাজ উদ্দিন মোল্লা, সদর উপজেলা সভাপতি আব্দুস সামাদ বাবু সেক্রেটারি আসলাম উদ্দিন মন্ডল প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সারোয়ার হোসেন বিশ্ববাবু সভায় বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের বিভিন্ন বিষয় ও দিক তুলে ধরে গুরুত্ব পূর্ণ আলোচনা করা হয়। আলোচনা শেষে জেলার ১০৫ জন সদস্যকে আইডি কার্ড ও পাস বই প্রদান করা হয়। মতবিনিময় সভার আগে চড় বাগমারায় অবস্থিত কমলা লেবুর বাগান পরিদর্শন শেষে একটি কমলা লেবুর চাড়া রোপন করেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































