কালুখালীতে ডিবি’র হাতে ইয়াবাসহ রব ও হোরোইনসহ রব্বেল গ্রেপ্তার –
- Update Time : ০৩:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মোহনপুর থেকে ইয়াবা ও হেরোইনসহ দুই জন মাদক ব্যবসায়ীকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের মোঃ সোলেমান খানের ছেলে আব্দুর রব খান (৩৫) ও রেজাউল খানের ছেলে মোঃ রব্বেল খান (৩৬)।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১টার দিকে গ্রেপ্তার হওয়ায় আব্দুর রব খানের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। সে সময় আব্দুর রব খানকে ৫ গ্রাম হেরোইন এবং ৮০ পিচ ইয়াবাসহ রব্বেল খানকে গ্রেপ্তার করা হয়।
ওমর শরীফ আরো জানান, আব্দুর রব খান ও রব্বেল খান জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ মেম্বারের সহযোগি। তাদের নামে একাধিক মামলা রয়েছে। হেরোইন ও ইয়াবা উদ্ধারের ঘটনায় রবিবার সকালে পৃথক আরোকটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































