ভ্রাম্যমান আদালতে বালিয়াকান্দির বন্যা ফুড প্রোডাক্টস ফ্যাক্টারীকে জরিমানা –
- Update Time : ০৯:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পচা বাসি ও বিক্রি না হওয়া মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ রাখার অপরাধে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুরে অবস্থিত বন্যা ফুড প্রোডাক্টস এর ফ্যাক্টরিকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার বিকালে থানা পুলিশের সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) এস এম আবু দারদা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং পচা বাসি ও বিক্রি না হওয়া মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ রাখার অপরাধে ফ্যাক্টরির হাসিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫২ ধারায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মেয়াদোত্তীর্ণ পণ্য বিনষ্টের নির্দেশ দেয়া হয় ও ফ্যাক্টরির অস্বাস্থ্যকর পরিবেশ উন্নয়নে দিক নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) এস এম আবু দারদা ভ্রাম্যমান আদালতে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































