রাজবাড়ীতে বাস চাপায় মসজিদের ইমাম নিহত –
- Update Time : ০৯:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-ফরিদপুর সড়কের জেলা শহরের শ্রীপুর পলাশ ফিলিং ষ্টেশনের সামনে সড়ক দূর্ঘটনায় হাফেজ মোঃ ওয়ালিউল্লাহ (৩৮) নামে একজন মসজিদের ইমাম নিহত হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওয়ালিউল্লাহ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দায়েরপুল গ্রামের আব্দুল মান্নাফ বিশ্বাসের ছেলে।
মামলার বাদী ও নিহতের ভাই মোঃ হামিদুল্লাহ বিশ্বাস জানান, হাফেজ মোঃ ওয়ালিউল্লাহ রাজবাড়ীতে দীর্ঘ দিন বসবাস করছেন। তার রাজবাড়ী পুলিশ লাইনের সামনে কাপড়ের দোকান রয়েছে। একই সাথে তিনি সদর উপজেলার রামকান্তপুর দোতলা মসজিদের ইমামতিও করেন। গত শুক্রবার বিকালে তিনি তার মোটরসাইকেলে রাজবাড়ী-ফরিদপুর সড়কের জেলা শহরের শ্রীপুর পলাশ ফিলিং ষ্টেশনের সামনে পৌছান। সে সময় পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি মারাতœকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোফার্ড করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যা রাতে তার মৃত্যু হয়।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































