রবিউল হত্যা মামলা : রাজবাড়ীর আদালতের বাইরের সড়কে মিছিল ও মানববন্ধন –
- Update Time : ০৯:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ৮৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মুক্তিযোদ্ধার ছেলে রবিউল বিশ্বাসকে পানিতে চুবিয়ে হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তার হওয়া আসামিদের জামিনের আদেশ বাতিলের দাবীতে রাজবাড়ীর আদালত চত্বরের বাইরের সড়কে মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে নিহতের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে রাজবাড়ীর আদালত চত্বরের বাইরের সড়কে মিছিল করা হয়। পরে আদালত চত্তরে ২ নং গেট এলাকার বাইরের সড়কে পালন করা হয় মানববন্ধন কর্মসূচী। এ সব কর্মসূচীতে উপস্থিত থেকে ওই সব দাবী তুলে ধরেন, নিহত রবিউল বিশ্বাসের বৃদ্ধ মা ফুলজান বিবি, বড় ভাই মোক্তার বিশ্বাস, আক্তার বিশ্বাস, বড় বোন আমেনা বেগম ও ফরিদা বেগম।
উল্লেখ্য, গত ১৫ আগষ্ট রাতে রাজবাড়ীর কালুখালীর বেতবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আছিরুদ্দিন বিশ্বাসের ছেলে ও মুদি ব্যবসায়ী রবিউল ইসলাম বিশ্বাস (৩৫) কে তার বাড়ীর অদুরে একটি বিলের পানির মধ্যে চুবিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনার নিহতের স্ত্রী মোছাঃ সাবানা আক্তার বাদী হয়ে ৫ জনকে চিহ্নিত করে কালুখালী থানায় এ হত্যা মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ এজাহার ভুক্ত রাকিব মন্ডল, সহ তিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে, রবিউল হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী জেলার কালুখালী থানার এসআই ফজলুল হকসহ কয়েকজন পুলিশ সদস্যকে আটকে রেখে মারপিট কার ঘটনায় কালুখালী থানার এসআই সোহাগ সাহা বাদী হয়ে ২৯০ থেকে ৩০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































