চিত্ত রঞ্জন দত্তের প্রয়াণে রাজবাড়ীতে শ্রদ্ধাঞ্জলি এবং মৌন শোক পালন –
- Update Time : ১০:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি স্বর্গীয় মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত বীরউত্তম -এর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি এবং মৌন শোক পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রেলষ্টেশন চত্বরে মৌন শোক পালন করা হয়।
সে সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্ত্তী কান্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মিহির চক্রবর্ত্তী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শিবুপদ বিশ্বাস, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, জেলা অর্থ সম্পাদক গৌরাঙ্গ কর্মকার, নব কুমার দত্ত, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, পৌর কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা, তন্ময় দাস, স্বজল দাস, গৌরাঙ্গ সরকার, বিজয় চক্রবর্তী, অয়ন চক্রবর্তীসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































