পাংশা থেকে ৬৭০ বস্তা চোরাই চাল উদ্ধার, পৃথক ঘটনায় গ্রেফতার ৬, রিকশাভ্যান উদ্ধার –
- Update Time : ০৮:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চোরাই ৬৭০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর বাজারের এক ব্যবসায়ীর দোকান থেকে। ও ঘটনাসহ পৃথক ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। সেই সাথে একটি অটো রিকশা ভ্যানও তারা উদ্ধার করেছে।
জানাগেছে, রাজশাহীর চাপাইনবাবগঞ্জ থেকে ভোলার উদ্দ্যোশ্যে যাত্রা করা চাউল বোঝাই একটি ট্রাক পাংশার বাহাদুরপুর বাজারে এক ব্যবসায়ীর কাছে চুরি করে ৬৭০ বস্তা চাউল বিক্রি করে। এ ঘটনায় মফিজ অটো রাইচ মিলের পক্ষ থেকে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই বিশেষ অভিযান চালিয়ে ওই ট্রাক চালক ও তার সহসযোগিকে গ্রেফতার করেছে পুলিশ। পাংশা মডেল থানার এস আই মোঃ শহর আলী সঙ্গীয় পুলিশ দল অভিযান চালিয়ে ৬৭০ বস্তা চাউল উদ্ধার সহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার জামতারা গ্রামের মোঃ মুজিবুর রহমানের ছেলে মোঃ ফারুখ হোসেন ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাট গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে ট্র্যাক চালক মোঃ মোস্তফা আলী (৪২)। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ্যসহ পাংশা থানায় মামলা দায়ের হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আমরা সংবাদ পাওয়ার পরপরই তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার আসামীদের গ্রেফতার ও চুরি যাওয়া চাউল উদ্ধার করেছি।
অপর দিকে, রবিবার ভোর রাতে পাংশা মডেল থানার এস আই ননী গোপাল সরকার সঙ্গীয় পুলিশ ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি চুরাই অটো ভ্যান উদ্ধার সহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তার কৃতরা হলেন, পাংশা পৌর শহরের ঢেঁকি পাড়া গ্রামের রব্বান প্রামানিকের ছেলে হাবিবুর রহমান ওরফে বাবু প্রামাানক ও পারনারায়নপুর গ্রামের মৃত ওহাব মন্ডলের ছেলে মোঃ রবিউল ইসলাম। গ্রেফতার কৃতদের গত রবিবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে , আজ সোমবার পলাতক দুই জন আসামিকে পাংশা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পাংশার সূজানগর গ্রামের মৃত লোকমান প্রামাণিকের ছেলে আব্দুর রশিদ প্রামাণিক (৩৮) এবং পাংশার বিষ্ণপুর গ্রামের রহমত আলী মন্ডলের ছেলে মোঃ শুকুর আলী মন্ডল (২১)। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































