রবিউল হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে কালুখালীতে মানববন্ধন –
- Update Time : ০৪:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ৮৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের মুক্তিযোদ্ধা আছিরুদ্দিন বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম বিশ্বাসকে বিলের পানিতে চুবিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় কালুখালী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে নিহত রবিউলের পরিবার ও এলাকাবাসী এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগণের ব্যানারে বিশাল মানববন্ধনে কয়েকশত লোক অংশগ্রহণ করে।
মানবন্ধনে নিহত রবিউলের মা ফুলজান বিবি বলেন, আমার বেটার যারা মারছে, যারা আমার বুক খালি করছে তাগের ফাঁসি চাই। শেখের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই।
এ সময় নিহত রবিউলের বোন স্থানীয় সংরক্ষিত ইউপি মহিলা সদস্য আমেনা বেগম বলেন, আমার ভাই হত্যার সাথে জড়িত হুকুমের আসামী ইউপি সদস্য ইউসুফ হোসেন সহ সকল আসামীদের ফাঁসির দাবী জানান।
অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগনের সভাপতি মোঃ নজরুল ইসলাম জোয়াদ্দার, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইশারত আলী খান, উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, জেলা জাসদ এর সদস্য মোঃ আব্দুল জলিল এছাড়াও এলাকাবাসী শাজাহান বিশ্বাস, মুক্তার বিশ্বাস, হোসেন আলী, ফরিদা পারভীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেপ্তার ও সকল আসামীদের ফাঁসির দাবি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































