যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে কালুখালীতে ব্যবসায়ীর কারাদন্ড ও জরিমানা –
- Update Time : ০৯:১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ৮৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে রাজবাড়ীর কালুখালীতে মোঃ ফজলুর রহমান (৩৩) নামে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ফজলুল রহমান কালুখালীর পাকশিয়া গ্রামের মোঃ আকবর মোল্লার ছেলে।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের সহকারি পুলিশ সুপার ও স্কোয়াড অধিনায়ক সন্জয় কুমার সরকার জানান, রাজবাড়ীর কালুখালী রেলষ্টেশন সংলগ্ন মেসার্স ফজলু ট্রেডার্স নামক দোকানে বিভিন্ন লেভেলের সুফিয়া ফুড এন্ড বেভারেজ কোম্পানীর ক্ষতিকারক যৌন উত্তেজক সিরাপ জন-সাধারনের নিকট ক্রয় বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা পায়।
যে কারণে গত রবিবার বিকালে মেসার্স ফজলু ট্রেডার্স এর গোডাউনে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে গোডাউনের মালিক মোঃ ফজলুর রহমানকে আটক করে। আটককৃত আসামী তার অপরাধের স্বীকারোক্তি মূলক বক্তব্য প্রদান করে। ওই সময় আদালত আসামীকে ঔষধ আইনের-১৯৪০ এর ধারা- ১৮ এর উপধারা (ক) এর অ, ‘আ’ এর উপধারা ‘গ’ অনুযায়ী দোষী সাব্যাস্ত হওয়ায় ধারা- ২৭ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































