বিয়ের সপ্তাহ না পেরুতেই প্রাণ গেলো কালুখালীর আলাউদ্দিনের –
- Update Time : ১১:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদুল আযহার পর দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের আমির শেখের ছেলে মোঃ আলা উদ্দিন শেখ (২৮)। ছুটি শেষে শনিবার ফিরছিলেন ব্রাক্ষণবাড়িয়ার কর্মস্থলে। যাবার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান তিনি।
বিয়ের সপ্তাহ না পেরুতেই মৃত্যু হলো সদ্য বিবাহিত এই তরুণের। তার মৃত্যুতে শোক নেমে এসেছে গোটা পরিবারে।
জানাগেছে, রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়নের জনৈক মাহাবুবকে নিয়ে তার মোটরসাইকেল রওনা হন আলাউদ্দিন। মোটরসাইকেলটি সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মানিকগঞ্জের ধামাইয়ের কচমচ নামক এলাকায় পৌছালে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চালক আলাউদ্দিন ঘটনাস্থলে নিহত হয় এবং মোটরসাইকেল আরোহি মাহাবুব গুরুতর আহত হয়। তাকে সাভারের গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলাউদ্দিনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































