সাংবাদিক এজাজসহ রাজবাড়ীতে আরও ১শ ১৭ জন করোনা আক্রান্ত –
- Update Time : ১১:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। গত ৫ আগষ্ট’২০ পাঠানো ২৪৩ টি নমুনার রিপোর্ট আজ বুধবার বিকালে জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌছায়। এতে দেখা গেছে নতুন করে ১১৭ জন আক্রান্ত হয়েছে।
এ নিয়ে রাজবাড়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৯০ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৮৮৩ জন এবং মারা গেছে ১৪ জন। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৭৪ জন (১৩৬ টা স্যাম্পল), পাংশা উপজেলার ২৫ জন (৫৭টা স্যাম্পল), কালুখালী উপজেলার ৩ জন (১৮ স্যাম্পল), বালিয়াকান্দি উপজেলার ৮ জন (২৩ স্যাম্পল), গোয়ালন্দ উপজেলার ৭ জন (৯ স্যাম্পল)।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, জেলায় মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬৬৩ জন, হসপিটালে ভর্তি আছেন ২৯ জন, মোট স্যাম্পল পাঠানো হয়েছে ৭২৭১ জনের, স্যাম্পল পাওয়া গেছে ৭২৭১ জনের।
তিনি আরো বলেন, পূর্বের ন্যায় টেলিমেডিসিন সেবার মাধ্যমে প্রতি উপজেলার মেডিকেল অফিসাররা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন এবং প্রতিটি রোগীর ফলোআপ নিচ্ছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বড় এলাকা বা ছোট জায়গায় গুচ্ছভিত্তিক নয়, এখন একটি বা দুটি বাড়ি ধরে লকডাউন করা যায় কিনা এ ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছেন। প্রকৃতপক্ষে বড় এলাকা ধরে লকডাউন করলে তা কার্যকর করা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত নয়। এ বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার একটি প্রস্তাবনা জেলা প্রশাসক ও জেলা করোনা কমিটির সভাপতি বরাবর পাঠানো হয়েছে।
এদিকে, রাজবাড়ী সদর উপজেলা এলাকায় আক্রান্তদের মধ্যে রয়েছেন, প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। তিনি জানান, গত ৫ জুলাই রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা দিয়েছেন। আজ সন্ধ্যায় তিনি রিপোর্ট পেয়েছেন। রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। তবে বর্তমানে তিনি শাররীক ভাবে সুস্থ আছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































