দৌলতদিয়ায় সিরিয়াল ভেঙে ফেরিতে উঠার চেষ্টা, ফিরিয়ে দেয়া হলো বিএনপি নেতা আলালের গাড়ি –
- Update Time : ০৬:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নিয়ম না মেনে সিরিয়াল ভেঙে ফেরিতে উঠার চেষ্টাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত গাড়ি ফিরিয়ে দিলেন গোয়ালন্দ থানার ওসি। বুধবার দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের ৫ নং পন্টুনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল থেকে দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকায় যাচ্ছিলেন। স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় তার ব্যাক্তিগত গাড়ি (নং ঢাকা মেট্রো- চ- ৫১৮৩৯২) অন্যান্য গাড়ির সিরিয়ালে না থেকে নিয়ম ভঙ্গ করে ফেরিতে উঠার চেষ্টা করে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসি’র নজরে আসলে তিনি ওই গাড়ির গতি রোধ করে পুনরায় সিরিয়ালে পাঠায়। পরে বাধ্য হয়ে নিয়ম মেনে অন্যান্য ব্যাক্তিগত গাড়ির সিরিয়াল ধরে এই বিএনপি নেতার ব্যাক্তিগত গাড়ি নদী পারাপারের জন্য ফেরিতে ওঠে।
গোয়ালন্দ থানার ওসি আশিকুর রহমান বলেন, ‘দৌলতদিয়া ঘাট দিয়ে কোনো ভিআইপি নদী পারাপার নেই। তারপর আবার তিনি উল্টো পথে অর্থাৎ সিরিয়াল না মেনেই ফেরিতে ওঠার চেষ্টা করেন। কিন্তু তাকে নিয়ম মেনে ফেরিতে ওঠার জন্য ফিরিয়ে দিয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































