পাংশায় ঈদের দিন শ্যালককে গুলি করে হত্যার চেষ্টা –
- Update Time : ১১:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় মোঃ ফরহাদ হোসেন (২৫) নামে এক শ্যালককে গুলি করে হত্যা চেষ্টা করেছে বড় বোনের সাথে সদ্য ডিভোর্স হওয়া দুলাভাই। পুলিশ ওই দুলাভাইকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আজ শনিবার বিকালে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুলাভাইয়ের নাম, আলামিন মন্ডল (৩২)। সে জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের গ্রামের রুপিয়াট গ্রামের মোঃ আজিজ মন্ডলের ছেলে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ফরহাদ হোসেনের বড় বোনের মাহফুজা আক্তার পাখি (২৯)-এর সাথে প্রায় ৮ বছর পূর্বে মোঃ আলামিন মন্ডলের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে তাবাছুম (৭) ও আব্দুল্লাহ (৫) নামে দুই ছেলে ও মেয়ে রয়েছে। এক মাস আগে আলামিন মন্ডল বিবাহ বিচ্ছেদ মোছাঃ মাহফুজা আক্তার পাখি’র। এর পর পরই পাখি তার মেয়ে ও ছেলেকে নিয়ে একই ইউনিয়নের -দড়ি চৌবাড়ীয়ার পিতা মোঃ হারুন অর রশিদের বাড়ীতে এসে বসবাস শুরু করেন। এ ঘটনার পর আজ শনিবার সকাল ৯টার দিকে আলামিন মন্ডল তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে খুন করার উদ্দেশ্যে ১টি আগ্নেয়াস্ত্র ও ১টি রামদা নিয়া পাখির বাবার বাড়ীতে আসে। সেই সাথে স্ত্রী, মেয়ে ও ছেলেকে খোঁজাখুজি করে না পেয়ে ওই বাড়ীর একটি ঘরের ভেতরে গিয়ে দরোজা বন্ধ করে দেয়। সে সময় পাখির ভাই ফরহাদ আলামিনকে চলে যেতে বলে। এতে আলামিন ক্ষিপ্ত হয়।
সে আগ্নেয়াস্ত্র বের করে ফরহাদকে খুন করার উদ্দেশ্যে পরপর ৩টি গুলি করে। যে গুলি গুলো ফরহাদ হোসেনের ডান ও বাম হাতের বাহু, মাথার ডান পাশে, কাধের উপর গলা বরাবর ডান পাশে, পিঠের ডান পাশে বৃদ্ধ হয়। এতে ফরহাদ গুরুতর রক্তাক্ত জখম হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে আলামিন ঘরের মধ্যে পুনরায় ঢুকে দরোজা বন্ধ করে বিষপান করে। খবর পেয়ে পাংশা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে আলামিনকে গ্রেপ্তার। সেই সাথে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ ৩ রাউন্ড ফায়ারকৃত কার্তৃজ ও একটি ছোট চাপাতি উদ্ধার করে। অসুস্থ অবস্থায় আসামী আলামিনকে এবং গুরুত্বর অবস্থায় ফরহাদ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করে। তবে ফরহাদের অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































