গোয়ালন্দে বন্যায় পানি বন্দি মানুষের পাশে আনসার বাহিনীর সদস্যরা –
- Update Time : ১০:৫২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীর পানি বিপদসীমার উপরে উঠার কারনে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন। পানিবন্দি হয়ে পড়া পরিবার গুলোর পাশে থেকে নিরলস ভাবে কাজ করছে গোয়ালন্দের আনসার সদস্যরা।
জানা যায়, রাজবাড়ী আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জমান রাশেদের নির্দেশক্রমে গোয়ালন্দ উপজেলা আনসার কোম্পানী কমান্ডার ইমদাদুল হক একটি টিমের মাধ্যমে বন্যাকবলিত এলাকায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। উপজেলার দেবগ্রাম ইউনিয়নে মানুষকে সাহায্য করার সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ।
তিনি বলেন, গোয়ালন্দের বন্যাকবলিত এলাকাগুলোতে আনসার বাহিনীর সদস্যদের এই মহতী কাজ প্রশংসার যোগ্য। এই টিম দুইটি ইউনিয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এই মহতী কাজ বন্যাপ্লাবিত সময় ও বন্যাপরবর্তি সময়েও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































