করোনায় রাজবাড়ীর রামকান্তপুর ও পাংশার পারনারায়নপুরে ২ জনের মৃত্যু –
- Update Time : ১০:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাজবাড়ীতে বাড়ছে মৃত্যুর মিছিল। এ পর্যন্ত জেলায় ৭৮০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারাগেছে ৭ জন। যার মধ্যে গত ৪ দিনেই ৩ জন মারা গেছে।
জানাগেছে, আজ বুধবার বিকালে করোনায় আক্রান্ত হয়ে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গস্খামের মৃত কেসমত মন্ডলের ছেলে আব্দুল মান্নান মন্ডল (৬৫) মারা গেছে। গত ৬ জুলাই তার নমানা সংগ্রহ করা হয়। ৯ জুলাই তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। গত মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে তাকে বাড়ী থেকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধিন অবস্থায় আজ তার মৃত্যু হয়। সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সামাজিক দুরত্ব নিশ্চিত করে তাকে জানাজা ও দাফন করতে বলা হয়েছে।
অপরদিকে, গত ১২ জুলাই জেলার পাংশা পৌরসভার পরনারায়নপুর গ্রামের জনৈক জীবন-এর মৃত্যুর পর তার করোনার নমুনা নেয়া হয়। ওই নমুনার রিপোর্ট আজ বুধবার আসে। যাতে দেখা গেছে জীবন করোনা পজেটিভ ছিলো।
এর আগে গত ১২ জুলাই জেলা শহরের শ্রীপুর বাজার সংলগ্ন এলাকায় রেখা বেগম নামে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, সাথে মৃত্যুর সংখ্যাও। ফলে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। আর সচেতন না হলে পরিস্থিতি আরো খারাপ হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































